বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পাগলাপীরে জমি বিরোধে সংঘর্ষ-হামলার অভিযোগ, বাড়ছে আতঙ্ক ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ধুনটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আ’লীগকর্মী নিয়োগের অভিযোগে মানববন্ধন রাণীশংকৈলের তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজ ঘিরে জালিয়াতির অভিযোগ ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী বাসস্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ও উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি) বক্তব্য দেন। এ সময় উপজেলা বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র আলহাজ মো. মাহামুদ আলম (লিটন), উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হক (নাজিম), যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান মিন্টু, মজিদ মন্ডল, নবিউল ইসলাম, জুলফিকার আলী ও আনোয়ার হোসেনসহ নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোকলেছার রহমান নবাব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হাছান মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল বাশার, যুবদলের সদস্য সচিব মো. মাহাবুব আলম (মিলন)সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আয়োজকদের দাবি, প্রায় পাঁচ হাজার নেতাকর্মী র‍্যালিতে অংশগ্রহণ করেন।

এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com