বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পাগলাপীরে জমি বিরোধে সংঘর্ষ-হামলার অভিযোগ, বাড়ছে আতঙ্ক ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ধুনটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আ’লীগকর্মী নিয়োগের অভিযোগে মানববন্ধন রাণীশংকৈলের তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজ ঘিরে জালিয়াতির অভিযোগ ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ধুনটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা

মনিরুজ্জামান মনির, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, সাংবাদিক রফিকুল আলম ও সাংবাদিক আমিনুল ইসলাম (শ্রাবণ)।

সভায় বক্তারা ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আয়শা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ধুনট পুরাতন প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com