মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বাংলাদেশ বার কাউন্সিলে ঢাকা ব্যাংকের নতুন উপশাখা চালু

৭১সংবাদ২৪.কম ডেস্ক:
বাংলাদেশ বার কাউন্সিলে ঢাকা ব্যাংক পিএলসির ৩৯তম উপশাখা ‘বার কাউন্সিল উপশাখা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বার কাউন্সিলের আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। ১৮ আগস্ট ২০২৬ এক অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির কার্যক্রম শুরু হয়। এটি ঢাকা ব্যাংকের লোকাল অফিসের অধীনে পরিচালিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ওসমান এরশাদ ফয়েজসহ ব্যাংক ও বাংলাদেশ বার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমডি ও সিইও ওসমান এরশাদ ফয়েজ আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন।

এ ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি, ঢাকা ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আহসান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনাওয়াজ, উপব্যবস্থাপনা পরিচালক আখলাকুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ‘বার কাউন্সিল উপশাখা’ থেকে গ্রাহকরা ইউটিলিটি বিল পরিশোধ, নিজস্ব হিসাব থেকে অন্য হিসাব এবং অন্যান্য ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তরসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। ফলে বাংলাদেশ বার কাউন্সিল প্রাঙ্গণে কর্মরত আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

ব্যাংকটি জানায়, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে উপশাখা কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বার কাউন্সিলে নতুন উপশাখা চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা ব্যাংকের ‘Transforming Together’ দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী ব্যাংকিং সেবা, গ্রাহকসম্পর্কের উন্নয়ন এবং গ্রাহক ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের জন্য অধিক মূল্য সৃষ্টির লক্ষ্যে ব্যাংকটি কাজ করছে। নতুন ‘বার কাউন্সিল উপশাখা’ চালুর মাধ্যমে এ কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করছে ঢাকা ব্যাংক।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com