মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মোল্লা মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

মাহবুবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দিয়েছে মোল্লা মানবতা ফাউন্ডেশন।

শনিবার (২২ আগস্ট) বিকেলে টঙ্গীর সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা ও ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. ফয়সাল আহমেদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আব্দুল হালিম মোল্লা, বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফি উদ্দিন খান এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রাতুল আহমদ ভূইয়া।

অনুষ্ঠানে ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. শওকত হোসেন সরকার বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি তাদের সৎ, নৈতিক ও মানবিক গুণাবলির অধিকারী হতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মোল্লা মানবতা ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও মেধাবী প্রজন্মই পারে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে অভিভাবক ও শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আয়োজক হাজী মো. ফয়সাল আহমেদ রুবেল বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com