মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফলাফলে পাসের হার ৪৮.৬৭%

মাহাবুব আলম- ​রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর উপজেলায় সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ৩,৩৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ১,৬৩০ জন। সার্বিক পাসের হার ৪৮.৬৭ শতাংশ। এছাড়া পুরো উপজেলায় জিপিএ-৫ অর্জন করেছে ২০৫ জন শিক্ষার্থী।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাধারণ এসএসসি পরীক্ষায় ২,৭০৫ জন অংশ নিয়ে পাস করেছে ১,৩৯২ জন এবং অকৃতকার্য হয়েছে ১,৩১৩ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩৭২ জনের মধ্যে পাস করেছে ১৩১ জন ও অকৃতকার্য হয়েছে ২৪১ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা থেকে ২৭২ জন অংশ নিয়ে পাস করেছে ১০৭ জন এবং অকৃতকার্য হয়েছে ১৬৫ জন।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন জানান, দিনাজপুর বোর্ডের সার্বিক ফলাফলের প্রভাব এখানেও পড়েছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও ২০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে নিজেদের ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। শিক্ষাবিদরা মনে করছেন, আগামীতে ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের যৌথ তদারকি প্রয়োজন। শিক্ষা প্রশাসন আশা প্রকাশ করেছে, আগামী বছরগুলোতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল উপহার দেবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com