বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পাগলাপীরে জমি বিরোধে সংঘর্ষ-হামলার অভিযোগ, বাড়ছে আতঙ্ক ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ধুনটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আ’লীগকর্মী নিয়োগের অভিযোগে মানববন্ধন রাণীশংকৈলের তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজ ঘিরে জালিয়াতির অভিযোগ ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

পাগলাপীরে জমি বিরোধে সংঘর্ষ-হামলার অভিযোগ, বাড়ছে আতঙ্ক

রবিন চৌধুরী রাসেল, রংপুর প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার পাগলাপীরে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে একের পর এক সংঘর্ষ, হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। এলাকায় বিরাজ করছে আতঙ্ক।

রোববার বিকেলে পুরোনো বিরোধ ও একটি ঘটনাকে কেন্দ্র করে শাহিনুর বেগম ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে ভুক্তভোগী পরিবারের দাবি। আহতদের কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, পাগলাপীরের মহাদেবপুর পশ্চিমপাড়ায় প্রবাসী নওশের আলম সুমনের মসজিদের জন্য কেনা জমিসহ বিভিন্ন জমি নিয়ে শাহিনুর বেগমের পক্ষের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে এর আগেও হামলা, সংঘর্ষ, মামলা ও হুমকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী শাবনাজ বেগম অভিযোগ করেন, মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তাকে ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো এবং একাধিকবার হামলা করা হয়েছে। প্রবাসী নওশের আলম সুমনের স্ত্রীও হত্যার হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, প্রবাসী সুমনের দাবি, আদালতের আদেশ উপেক্ষা করে জমিতে প্রবেশ, দখলের চেষ্টা ও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও করেছেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, পরিস্থিতি আরও অবনতির আগে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com