মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

জুয়েল রানা- কুষ্টিয়া জেলা ব্যুরোঃ
কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া গ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (১১ মে) বিকেলে বিএনপির দুটি পৃথক প্যানেলের আয়োজিত সমাবেশ ঘিরে সংঘর্ষে জড়ায় দলটির নেতা-কর্মীরা। এতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলফাজ উদ্দিন গুরুতর আহত হন। সংঘর্ষের পর প্রতিশোধপরায়ণ হামলায় পুড়ে যায় একটি গুদাম ও বেশ কয়েকটি বসতবাড়ি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শংকরদিয়া বাজারে বিএনপির দুটি ভিন্ন প্যানেল একযোগে সম্মেলনের আয়োজন করে। একটির নেতৃত্বে ছিলেন সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন ও আহাদ আলী, যাঁরা কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব হোসেনের অনুসারী। অপর প্যানেলের নেতৃত্ব দেন বর্তমান ইউপি সদস্য মাহবুব আলম, ডা. খবির উদ্দিন ও ডা. রাজ্জাক, যাঁরা বর্তমানে বিএনপির জেলা সদস্য সচিব জাকির হোসেন সরকারের সমর্থিত।

বিকেল পাঁচটার দিকে শংকরদিয়া হাই স্কুল মাঠে মাহবুল-খবির প্যানেলের কর্মীরা সম্মেলন শুরু করলে, হঠাৎ আসাননগর ও আশপাশের এলাকা থেকে সংগঠিত হয়ে বাজারের মধ্যে প্রবেশ করে প্রতিপক্ষ আলফাজ প্যানেলের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন আলফাজ উদ্দিন। তাঁকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আলফাজের অনুসারীরা মাহবুল-খবির প্যানেলের একটি গুদাম ও মাহবুব আলমের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে আলমডাঙ্গা ও কুষ্টিয়া সদর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে, অভিযোগ রয়েছেÑআলফাজ সমর্থকরা ফায়ার সার্ভিসের পাইপ কেটে দেয়, যাতে আগুন নিয়ন্ত্রণ ব্যাহত হয়। এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য নতুন সংঘর্ষের আশঙ্কায় পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। তবে রোববার রাত পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রভাব বিস্তার ও পুরনো ব্যক্তিগত বিরোধই এই সহিংসতার মূল কারণ। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সহিংসতা ঘটেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন এবং অগ্নিসংযোগে একটি গুদাম ও একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com