শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রংপুর মেডিকেল মোড়ে বর্জ রিসাইকেলিং প্লান্ট বন্ধের দাবিতে মানববন্ধন

সাজ্জাদ বিন আলম সৌরভ- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুর মেডিকেলের গেট সংলগ্ন ভিতরে বর্জ্য রিসাইকেলিং প্লান্ট নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করে আবাসিক এলাকা থেকে দুরে স্থাপনের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমা নগরীর মেডিকেল গেট সংলগ্ন রিসাইকেলিং প্লান্ট নির্মানাধীন ভবনের সামনে মেডিকেল মোড় এলাকাবাসীর ব্যানারে উক্ত প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির ডিরেক্টর ও মেডিকেল মোড় ব্যবসায়ী সমিতির সহ. সভাপতি খন্দকার মাহমুদ এলাহী, দিনাজপুর ফার্মেসীর সত্বাধিকারী রশিদুল ইসলাম, ব্যাবসায়ী ও বাসিন্দা ফাহ্মিদুল ইসলাম মনি, বার্ডেম মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের ছাত্র তানভীর আলভির চৌধুরীসহ অনেকে বলেন, আমরা এলাকাবাসী শুরু থেকেই বলে আসছি এটা আবাসিক এলাকা এখানে আমরা পরিবার নিয়ে বসবাস করি পাশাপাশি ব্যবসা করি। এখানে বর্জ্য রিসাইকেলিং প্লান্টের কাজ করলে এলাকায় বসবাস করা মুশকিল হয়ে পড়বে। মেডিকেলের পেছনে পর্যাপ্ত জায়গা রয়েছে সেখানে আপনারা বর্জ্য রিসাইকেলিং প্লান্টের কাজ করেন তাহলে কারো সমস্যা হবেনা।

এ ব্যপারে পরিবেশ অধিদপ্তরে যোগাযোগ করেছি তারাও এই আবাসিক এলাকায় বজ্য রিসাইকেলিং প্লান্টের কাজ না করার কথা বলেছেন। এরপরও কেন এখানে কার্যক্রম চালু আছে বলতে পারছিনা। তাই আমরা আন্দোলনে নেমেছি যে কোন পন্থায় এ কাজ বন্ধ করা হবে।

এ ব্যাপারে মেডিকেল মোড় জামে মসজিদের মোয়াজ্জিন আজহারুল ইসলাম বলেন, রিসাইকেলিং প্লান্টের পাশেই মসজিদ এখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে প্রায় ৩-৪’শত লোক আসে যারা প্রতিনিয়ত নামাজ আদায় করে, যদি এই বর্জ্য রিসাইকেলিং প্লান্ট নির্মানের কার্যক্রম এখানে হয় তবে দুর্গন্ধে মানুষ নামাজ পড়তে আসতে পারবে না। মসজিদের পাশেই অজু খানা, সেখানে গন্ধের কারণে কেউ অজুও করতে পারবে না। নামাজি লোক কমে যাবে তাই সকলের প্রতি অনুরোধ বর্জ্য রিসাইকেলিং প্লান্টের কার্যক্রম এখান হতে অপসারন করে অন্যত্র স্থাপন করা হোক। এ সময় মেডিকেল মোড় এলাকার প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন।

এ ব্যপারে উক্ত কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান গুনগুন এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী বদিউজ্জামান বাদশা বলেন, আমার এখানে কিছু নেই আমাকে চিঠি দিয়ে কাজ বন্ধ করতে বললে আমরা কাজ বন্ধ করে দিব।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com