শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার-১ আরেকজন পলাতক

ইয়াবা সহ আটক- ছবিঃ ৭১সংবাদ২৪.কম

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলার লোহাগড়া থানার কালনাগ্রামের লোহাগড়া পৌরগেট সংলগ্ন শামীম এন্টারপ্রাইজ মার্কেটের সামনে পাঁকা রাস্তা থেকে মাদক বিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) এসময় তার হেফাজত থেকে একশত পিস কমলা রঙের এ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। লোহাগড়া থানার এস.আই (নিঃ) মোঃ আব্দুস সালামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম মৃধা, কং/মোঃ খায়রুল ইসলাম এবং কং/মোল্যা মহব্বত।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর গ্রামের ইলিয়াস মোল্যার ছেলে পলাশ মোল্যা(৩৮)। তবে তার সহযোগী লোহাগড়া থানার দক্ষিণ লংকারচর গ্রামের সাহেদ আলী সরদারের ছেলে মোঃ রুবেল সরদার(৩৭) পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com