মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের ৪র্থ আসরের উদ্বোধন

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
আকাশে বেলুন উড়িয়ে সিলেটের বিশ্বনাথ উদ্বোধন করা হয়েছে ‘লক্ষ টাকার ফুটবল ট‚র্ণামেন্ট’র ৪র্থ আসরের। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের মাঠে ১৬ দলের অংশ গ্রহনে অনুষ্ঠিত টূর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

বিশ্বনাথের বিশ্বকাপ টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে ক্রীড়াঙ্গণে বিশ্বনাথ উপজেলা অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বনাথের মতো ‘ফুটবল বা ক্রিকেটে’র এতো টূর্ণামেন্ট আর কোন উপজেলায় হয় না। তাই বিশ্বনাথ উপজেলাকে অনুসরণ করে সিলেটের সবকটি উপজেলাই বেশি বেশি করে টূর্ণামেন্টের আয়োজন করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়া প্রয়োজন। খেলাধুলা মানুষের শরীর গঠনের পাশাপাশি মানুষকে অপরাধ প্রবনতা থেকে দূরে রাখে, ফলে সমাজ হয় শান্তিময়।

প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত টূর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘানা থেকে আগত ফুটবলার ওসমানের একমাত্র গোলে এসআর স্পোর্টস ওয়ার্ল্ড সিলেটকে হারিয়ে বিশ্বনাথে হিরামন স্পোটিং ক্লাব জানাইয়া শুভ সূচনা করেছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন হিরামন স্পোটিং ক্লাবের ফুটবলার শাহীন।

উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়ার সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠিত টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সদস্য আলতাব হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com