মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আন্দোলনে নিখোঁজের ২৪ দিন পর শিক্ষকের গুলিবিদ্ধ লাশ

পিরোজপুর প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিখোঁজের ২৪ দিন পর পিরোজপুরের নাজিরপুরের রফিকুল ইসলাম(৫২) নামের এক শিক্ষকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে

তিনি উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের মৃতঃ জব্বার শিকদারের ছেলে। তিনি পেশায় একজন কম্পিউটার শিক্ষক ছিলেন। শিক্ষক রফিকুল ইসলামের ঢাকার গোপীবাগে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। গত ১৯ জুলাই রাত সোয়া ৯টা থেকে তার মোবাইল ফোন বন্ধ হলে তিনি নিখোঁজ হন।

নিহতের স্ত্রী নাফিয়া ইসলাম(৪০) তার স্বামীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১০ আগস্ট বিকালে ঢাকার মোহাম্মাদপুরের রায়েরবাজার আঞ্জুমান মফিদুল ইসলাম কবরস্থানে তার মরদেহ পাওয়া  যায়। এর আগে একই দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা তার গুলিবিদ্ধ ছবি থেকে তাকে শনাক্ত করা হয়।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের পক্ষে কয়েকটি মিছিলে অংশ নিয়েছিলেন আমার স্বামী রফিকুল ইসলাম। সে কারণে প্রাথমিক ভাবে আমরা মনে করছিলাম, তিনি হয়ত পুলিশের হাতে আটক হয়ে কারাগারে আছেন। এ কারণে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের কাছে খোঁজ নেওয়া হয়েছিল। এখন তার লাশ পেলাম।

নিহতের বাড়ির পাশের উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রিপন বলেন, অত্যন্ত নিরীহ ও ভদ্র ছিলেন রফিকুল ইসলাম। তার মৃ্ত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এমন হত্যা ও গুমের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আ’লীগ তাদের শাসন আমলে দেশের হাজার হাজার শিক্ষক ও ভিন্ন মতাদর্শের নেতা-কর্মীদের হত্যা করে লাশ গুম করেছে। তাদের এমন হত্যার বিচার করতে হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com