বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পাগলাপীরে জমি বিরোধে সংঘর্ষ-হামলার অভিযোগ, বাড়ছে আতঙ্ক ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ধুনটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আ’লীগকর্মী নিয়োগের অভিযোগে মানববন্ধন রাণীশংকৈলের তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজ ঘিরে জালিয়াতির অভিযোগ ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাণীশংকৈলের তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাহাবুব আলম, ​রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নদীর ধারে খেলতে গিয়ে তীর্ণই নদীতে পড়ে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকার তীর্ণই নদী থেকে শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশুরা হলো, জগদল গ্রামের আবুল কালামের ছেলে কাউসার আলী (৫) এবং একই গ্রামের জাহিদ হাসানের ছেলে রেহেশান (৪)।

​পুলিশ ও পারিাবরিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশে তীর্ণই নদীর পাড়ে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন নদী থেকে দুজনকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এই মর্মান্তিক ঘটনায় পুরো জগদল গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী মুঠো ফোনে জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।​পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com