মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী নাছির কারাগারে

পিরোজপুর জেলা ব্যুরোঃ
পিরোজপুর জেলা সদরের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী নাছিরকে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকার ভাংগা প্রেস থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১১ মে) বিকাল ৪.৩০ মিনিটে যাত্রাবাড়ী থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এই কুখ্যাত সন্ত্রাসী বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে পিরোজপুর জেলায় গড়ে তুলেছিল ত্রাসের রাজত্ব। কুখ্যাত এই সন্ত্রাসী তাঁর রাজত্বে বিস্ফোরক, চাঁদাবাজি, হত্যার চেস্টা, চুরি, অবৈধ সমাবেশ করা ও অন্য রাজনৈতিক দলের অফিস ভাংচুর সহ নানা অপররাধে জড়িত ছিল।

অভিযোগ রয়েছে, পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝিকে তাঁর মামু পরিচয়ে ব্যবহার করে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নেতার সান্নিধ্যে পিরোজপুর জেলায় চাঁদাবাজী, টেন্ডারবাজী, মাদক ব্যবসা, জামায়াত বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা, বয়স্কদের সাথে অসভ্য আচরন করা সহ নানা অপরাধ।

এই কুখ্যাত সন্ত্রাসী নাছির পিরোজপুর জেলায়, মাফিয়া এলজিইডির কাজ না করেও বিল ভাউচারের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা লোপাট করে। ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করতে পিরোজপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ ও ভান্ডারীয়া উপজেলা আ’লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মিরাজ সহ পিরোজপুর-১ আসনের বিনা ভোটে এমপি শ,ম রেজাউল করিম এর একান্ত অনুসারী ও তেলবাজ ছিল। আওয়মী ফ্যাসিস্টদের পা চাটা কুত্তা হিসাবেও জনমনে ছিল তাঁর পরিচয়।
তৎসময়ের অবৈধ ক্ষমতার দাপুটে কুখ্যাত সন্ত্রাসী নাছির উদ্দিন হাওলাদারকে যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর ইফাদ বাবু ভাংগা প্রেস এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর গ্রেপ্তারের খবরে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সর্বস্তরের সাধারণ জনগণ।

জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল পিরোজপুরে জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চান মিয়া মাঝিসহ ১০ জনের নামে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষন ও বোমা বিস্ফোরণ এবং চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়। পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও সাংবাদিক মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় চান মিয়া মাঝি ছাড়াও মুরাদ হোসেন মাঝি, মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুনার রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, আ’লীগের সরকারের সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে আলহাজ শামীম বিন সাঈদী ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নির্বাচনের পক্ষে তৎকালীন জেলা বিএনপি সদস্য মো. জহিরুল ইসলাম কলিম নির্বাচন করতে ঢাকা থেকে পিরোজপুরের দুর্গাপুরের বাড়িতে এলে আওয়ামী কৃষক লীগের পিরোজপুর জেলা সভাপতি চান মিয়া মাঝির নেতৃত্বে ২০১৮ মালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ২০/২৫ জন অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের চান মিয়া মাঝির বাড়ির সামনের ব্রীজের ঢালে তার (মো. জহিরুল ইসলাম কলিম) গাড়ি থামিয়ে গাড়ি ভাংচুর করে এবং গাড়ির মধ্যে থাকা ধানের শীষ প্রতীকের পোষ্টার ও লিফলেট ছিনিয়ে নেয়।

এসময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার পরের দিন ২৯ ডিসেম্বর বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝির নেতৃত্বে ৫০/৬০জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, বোমা, চাইনিজ কুড়াল, রামদা, হকিস্টিক ও দেশীয় লাঠিসোটা নিয়ে মো. জহিরুল ইসলাম কলিমের বাড়িতে হামলা চালায়। তারা কলিমের বাড়ির সামনে বন্দুক ও পিস্তল দিয়ে ২০/২৫ রাউন্ড গুলি ও ৮/১০টি বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে ঘরে প্রধান ফটক দাও দিয়ে কুপিয়ে ঘরের ভিতরে ঢুকে ভাংচুর ও স্বর্ণালংকার, মোবাইল ও মালামাল লুটপাট করে নেয়। এসময় তারা কলিমের বৃদ্ধ মা ও স্ত্রীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে এবং কলিমকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার পরে জীবন বাঁচাতে কলিম পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় চলে যায়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর ইফাদ বাবু জানান, পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম স্যারের পাঠানো মামলা নং ০৪/৬২ তারিখ ০৭-০৪-২০২৫ইং ধারা-৩৪১/৩০৭/৪২৭/৩৮০/৩৮৫/৫০৬ পেনাল কোড পিরোজপুরের আসামিকে গ্রেপ্তারের জন্য যাত্রাবাড়ী থানায় একটি রিকুইজিশনে পাঠায়। ওসি স্যারের নির্দেশে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভাংগা প্রেস এলাকা থেকে উক্ত মামলার ২ নম্বর আসামি নাছিরকে ০৪.৩০ মিনিটে গ্রেপ্তার করি।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, বিস্ফোরক ও চাঁদাবাজি মামলার দুই নম্বর আসামি যুবলীগ নেতা নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামীকে পিরোজপুর আদালতে পাঠানো হলে, তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com