শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা

এনামুল হক ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে গত বুধবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন এসব পরিবার।

খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি তিনি প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন—আব্দুস ছালামের ছেলে ইব্রাহিম খলিল, হারুনুর রশীদ, রনি, মোহাইমিন, মৃত হাকিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা এবং মৃত আক্কাস আলীর স্ত্রী আকিমুননেছা।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, উপজেলা বিএনপির সাবেক সহঃ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা, সাখুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিম, এবং ছাত্রদলের ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com