মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অভিযোগ করলে সবকিছু এড়িয়ে যান এলজিইডি কর্মকর্তা

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার হোসনেগাঁও ইউনিয়নের উত্তরগাঁও থেকে হোসেনগাঁও পর্যন্ত বৃহত্তর দিনাজপুর প্রকল্পের আওতায় মেসার্স জাসমির কনটাক্টশনের আওতায় ঠাকুরগাঁওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যায়ে ১ কিলোমিটার রাস্তা পাকা করণের কাজ পায়। যা ২৫ সালের জুলাই হতে ২৬ সালের জুলাই পর্যন্ত শেষ হওয়ার কথা।

কিন্তু সংশ্লিষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান নিজে লভ্যাংশ রেখে স্থানীয় শাহাবুদ্দিন মাষ্ঠার ও রফিকুল ইসলাম (ইউএনও অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা) এর কাছে কাজটি বিক্রি করে দেয়। সে মোতাবেক রফিকুল ও শাহাবুদ্দিন কাজ শুরু করে। একদিকে যেমন মুল ঠিকাদারী প্রতিষ্ঠানকে লাভ দিতে হয়েছে তারপর আবার কাজ করে নিজেদেরকে মুনাফা অর্জন করতে হবে। এজন্যই মুলত রাস্তার কাজটি নিম্নমানের সামগ্রী দিয়ে করতে হচ্ছে তাদের। নিম্নমানের ইট ও মাটিমিশ্রিত বালু ও রেজিংয়ে নিম্নমানের ৩নং ইট মাঝে মধ্যে দেওয়ায় কাজটি গত ২৬ ডিসেম্বর বন্ধ করে দিয়েছে স্থানীয় এলাকাবাসি।

এপ্রসঙ্গে সহকারি শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, এলজিডি অফিসে টাকা দিলে হয়ে যায় বিল পাস। কাজ দেখার জন্য অফিস থেকে সে রকম তদারকি করতে আসে না অফিস কতৃপক্ষ কাজটিতে ৩নং ও ২নং ইটদিয়ে করায় আমরা বন্ধ করে দিয়েছি। ভাল ইট দিয়ে কাজ না করলে রাস্তাটি টেকসই হবেনা।

এবিষয়ে রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সম্পাদক মো. বিপ্লব বলেন, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান যত দিন ধরে আছেন রাবিস ও ৩নং ২নং ইটকেও তিনি ভালো ইট বলেন।অভিযোগ করলে সবকিছু এড়িয়ে যান।

এবিষয়ে সাহাবুদ্দিন মাষ্টার বলেন, বিএনপি’র সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, রফিকুল ইসলামসহ কাজটি করছি। স্থানীয় লোকজনের কারণে কাজটি সাময়িক বন্ধ আছে, নতুন ইট থেকে বের হলে আবার কাজটি শুরু করা হবে।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান বলেন, হোসেনগাঁও ১ কিঃমিঃ রাস্তার কাজ চলছে, ইটের মান খারাপ হওয়ায় আবাদত বন্ধ আছে,ঠিকাদারকে বাইরে থেকে ভাল ইট নিয়ে আসতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com