মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়ায় আদালত কর্তৃক জমি বুঝিয়ে পেলেও, প্রতিপক্ষের দখলের হুমকি

ডেস্ক সংবাদ.
দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা আইনি লড়াই শেষে আদালত ও প্রশাসনের সহযোগিতায় নিজের ক্রয়কৃত জমির দখল ফিরে পেয়েছেন কুষ্টিয়ার পোড়াদহ এলাকার বাসিন্দা মো. ইকরামুল হক। তবে জমি বুঝে পাওয়ার পরও প্রতিপক্ষের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছে তিনি ও তার পরিবার।

ঘটনাটি কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বড় আইলচারা এলাকায়। ভুক্তভোগী মো. ইকরামুল হক জানান, তিনি মোছা. আনোয়ারা বেগমের কাছ থেকে মোট ৪৯ দশমিক ৫০ শতাংশ জমি বৈধভাবে খোশকবলা দলিলে ক্রয় করেন। তবে পরবর্তীতে পাশের জমির মালিক মো. বশির উদ্দিন জোয়ার্দ্দার ও তার ভাইয়েরা বিভিন্নভাবে ওই জমি দখল করে নেয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় স্থানীয়রা জানায়, একাধিকবার সালিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাধানের চেষ্টা করলেও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন ইকরামুল হক। আদালত জমির কাগজপত্র ও রেকর্ড যাচাই-বাছাই শেষে তার পক্ষে রায় দেন।

দীর্ঘদিনের আইনী প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৩ মে ২০২৬ তারিখে কুষ্টিয়া প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সরেজমিনে জমি পরিমাপ করা হয়। পরে সীমানা নির্ধারণ করে মো. ইকরামুল হকের কাছে জমির দখল বুঝিয়ে দেয় প্রশাসন।

আদালত সূত্রে জানা যায়, যুগ্ম জেলা জজ ৩য় আদালত, কুষ্টিয়ার দেওয়ানি মামলার আদেশের ভিত্তিতে প্রশাসনের সহযোগিতায় জমি হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট নথিপত্রে বড় আইলচারা মৌজার একাধিক দাগে মোট ৪৯.৫০ শতাংশ জমির উল্লেখ রয়েছে।

তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের কর্মকর্তারা স্থান ত্যাগ করার পর প্রতিপক্ষ মো. বশির উদ্দিন জোয়ার্দ্দার ও তার সহযোগীরা আদালতের সিদ্ধান্ত মেনে না নিয়ে মো. ইকরামুল হককে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন।

এ বিষয়ে মো. ইকরামুল হক বলেন, দীর্ঘ দুই বছর ধরে মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছি। আদালতের মাধ্যমে জমি ফিরে পেলেও এখনো নিরাপত্তাহীনতায় আছি। আমার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তার পরিবারের সদস্যরাও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনি সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র বলছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সচেতন মহল মনে করছেন, আদালতের রায় কার্যকর হওয়ার পরও যদি কোনো পক্ষ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, তবে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com