শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

গাইবান্ধার মনোহরপুর উচ্চ বিদ‍্যালয়ে ম‍্যানেজিং কমিটি গঠনে দূর্নীতি- প্রতিবাদে মানববন্ধন

শাহরিয়ার কবির আকন্দ- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার মনোহরপুর উচ্চ বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটি গঠনে প্রধান শিক্ষক কর্তৃক অনিয়ম ও ভূয়া কমিটি গঠনের প্রতিবাদে মনোহরপুর ইউনিয়নবাসী এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উক্ত বিদ‍্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়মবহির্ভূত ভাবে তার মনোপুত ব‍্যক্তিদেরকে নিয়ে গোপনে কমিটি গঠন করেন। এছাড়াও প্রধান শিক্ষক মনগড়াভাবে স্কুল পরিচালনা করে আসছেন।

প্রধান শিক্ষকের এমন বেশ কয়েকটি অনিয়ম-দূর্নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন- মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন।

এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অভিভাবক, সামাজসেবক, সচেতন ব্যক্তিবর্গ প্রমুখ।

এছাড়াও আরও বক্তারা বলেন- প্রধান শিক্ষক ও অভিভাবক ম্যানেজিং কমিটির বিভিন্ন অনিয়ম ও দূর্নিতী তুলে ধরে প্রধান শিক্ষকের অপসারণ ও অবৈধ ম্যানেজিং কমিটি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধর্তন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com