মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও-এ সার বিতরণে হট্টগোল, উপ-সহকারী কর্মকর্তাকে মারপিট

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকরা গম, ভুট্টা, শরিষা চাষে ব্যস্ত সময় পার করছে। ঠিক সেই মুহূর্তে ডিলারদের পর্যাপ্ত সার মুজুত না থাকায় সার পাচ্ছেনা কৃষকরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সার বিতরণ কালে এক কৃষি উপ-সহকারী কর্মকর্তা মারপিটের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্থানীয়রা জানায়, মল্লিক টের্ডাসের প্রতিনিধি মোজাম্মেল হোসেন উমরাডাঙ্গী বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করছিল ঠিক সেই মুহূর্তে ৩টি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে যাচ্ছিল ৫ জন কৃষক। অন্যান্য কৃষকরা সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে, হট্টগোলের এক পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করে।

এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপস্থিত লোকজনের সাথে কথা বলে উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনা স্থলে আসতে বলে। কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে বিতরণ পয়েন্টে গেলে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে উপ-সহকারী কর্মকর্তাকে বেধরক মারপিট করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এপ্রসঙ্গে মল্লিক টের্ডাসের সত্তাধিকারী এবং এর প্রতিনিধি তোজাম্মেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে পাওয়া যায়নি। কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, রোগীর অবস্থা ভালো না মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, দাঁত ভেঙে গেছে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে যাচ্ছি। চিকিৎসা শেষে ভিক্টিমের মতামতের ভিক্তিতে আইনীব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com