মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে বাবার নির্বাচনী প্রচারে ছেলে তাসনিম আজহার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি.
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ টি এম আজহারুল ইসলামের পক্ষে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছে ছেলে তাসনিম আজহার সুমন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে তারাগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাবার পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট চান তিনি। এসময় তিনি সংসদীয় আসন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নিয়ে বাবার পক্ষে বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আমার বাবাকে ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ্ আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আমার বাবা জনসেবার মধ্যদিয়ে তাঁর বাকি জীবন পার করতে চান। আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এই আসনের উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিবেন।

এ টি এম আজহারুল ইসলাম এর আগেও এ আসনে জামায়াতের পক্ষে নির্বাচনে অংশ নিলেও, হয়েছিলেন পরাজিত। এবার এই আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে জামায়াতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম।

এসময় তার সাথে থাকা স্থানীয় নেতাকর্মীরা বলেন, এ টি এম আজহারুল ইসলাম যোগ্য ও আদর্শবান একজন মজলুম জননেতা। তিনি এ আসনে নির্বাচিত হলে আমাদের আর কোন সমস্যা থাকবে না। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকতে পারবো।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com