শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার। নড়াইলে চকলেটের প্রলোভনে নড়াইলে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন হয়রানি, ইমাম গ্রেফতার নড়াইল সদর উপজেলায় মক্তব পড়ুয়া এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মসজিদের ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিলকে (৫৭) গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার বিছালী ইউনিয়নের চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্বে (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মো. আমিনুল ইসলাম ওরফে জামিল উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামের মৃত. আবুল কাসেমের ছেলে। তিনি চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।

মামলার বিবরণ ও পুলিশ জানায়, সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদে ইমামতি করেন আমিনুল ইসলাম। নামাজ শেষে রাতে মসজিদে থাকেন তিনি। প্রতিদিন ভোর বেলা ফজরের নামাজের পরে এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় মক্তবে আরবি পড়ান তিনি। বাদীর মেয়ে ও স্থানীয় আরও দুই মেয়ে প্রতিদিন সকালে সেখানে মক্তবে আরবি পড়তে যায়। মক্তবে আরবি পড়তে যাওয়া মেয়েদের মাঝে মধ্যে শরীরে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন আমিনুল। গত ৫ মে বাদীর শিশু কন্যাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নেন এবং যৌন নিপীড়ন করেন।

বৃহস্পতিবার (৭) মে শিশুটি বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানায় শিশুরা। পরে স্থানীয়রা একত্রিত হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে, আমিনুল দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন। পরে শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু বলেন, মক্তবে আরবি পড়ানো শেষে শিশুদের তিনি যৌন হয়রানি করেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুর বাবার করা মামলায় আমিনুলকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com