মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীর দৌলতপুরে ভিজিএফ এর চাউল বিতরণ

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপিতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিরতণ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে দৌলতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আহমেদ হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সোবহান ও ক্ষেত্রসহকারী উপজেলা মৎস অফিসের মো. আব্দুল লতিফ শেখ।

এছাড় উপস্থিত ছিলেন, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ ও সংবাদকর্মীগণ। উপস্থিত সকলের সার্বিক সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণ করা হয়।

ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, সরকারের এই কার্যক্রমে ৭টি ইউনিয়ন ও ফুলবাড়ী পৌরসভায় মোট উপকারভুগেীর সংখ্যা ৩৩ হাজার ৪শত ৬০ জন। মোট বরাদ্দের পরিমান ৩৩৪.৬০ মেট্রিকটন। যাহা সুষ্টভাবে বিতরণ করা হয়। মাননীয় সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র ঈদের আনন্দ সমাজের অসহায় মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সবসময় জনসেবামূলক ও মানবিক কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com