মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে আধুনিক আতিথেয়তার নতুন ঠিকানা “তাওহীদ রেস্টুরেন্ট”

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
রংপুর নগরীর আতিথেয়তা ও সেবা খাতে যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দিগন্ত। আধুনিক সুযোগ-সুবিধা ও মানসম্মত সেবা প্রদানের প্রত্যয়ে নগরীর সাতমাথা এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার।

রোববার (৩ ফেব্রয়ারি) সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে এই ভবনের নিচতলায় অবস্থিত ‘স্বপ্ন জয়েন্ট ভেঞ্চার শোরুম’-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের চেয়ারম্যান তাওহীদ হোসেন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রংপুর জোন প্রধান (এসভিপি) মো. মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রংপুর শাখার প্রধান মোহাম্মদ আইয়ুব আলী, বিশিষ্ট শিল্পপতি ও আরএমপি শপিং কমপ্লেক্সের সভাপতি মো. জয়নাল আবেদীন, এবং উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট শাহনাজ পারভীন।

এছাড়াও বক্তব্য দেন সাতমাথা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আতিক উল্লাহ আতিক, সাধারণ সম্পাদক ইমরুল হাসান কল্লোল, মাহিগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, শাহজালাল বিপণিবিতান মার্কেটের সভাপতি শেখ বাচ্চু,সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব রংপুর, লায়ন্স ক্লাব রংপুর, সাতমাথা মসজিদ কমিটি, সাতমাথা ও মাহিগঞ্জ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রেস ক্লাবের বিশিষ্টজনরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমি গ্রুপের চেয়ারম্যান ও সেরা করদাতা তানবীর হোসেন আশরাফী। হোটেল কর্তৃপক্ষ জানান, আধুনিক রেস্টুরেন্ট সেবা, মানসম্মত আবাসিক হোটেল সুবিধা এবং সুসজ্জিত পার্টি সেন্টারের মাধ্যমে রংপুরবাসীকে উন্নত ও রুচিশীল আতিথেয়তা প্রদানই তাদের মূল লক্ষ্য। বিয়ে, বউভাত, জন্মদিন, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানসহ করপোরেট প্রোগ্রাম আয়োজনের জন্য এখানে রয়েছে সর্বাধুনিক সুযোগ-সুবিধা।

একসঙ্গে প্রায় ৪০০ অতিথির অনুষ্ঠান আয়োজনের সক্ষমতা, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, গাড়ি ও মোটরসাইকেলের জন্য পৃথক ও নিরাপদ পার্কিং ব্যবস্থা, ২৪ ঘণ্টা নিজস্ব নিরাপত্তা কর্মী এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থাও রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এবং একই সঙ্গে চালু হওয়া স্বপ্ন জয়েন্ট ভেঞ্চার শোরুম রংপুরের ব্যবসা, বাণিজ্য ও সেবা খাতে নতুন গতি সঞ্চার করবে এবং নগরীর সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com