মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ছবি- হুমকীর শিকার সাংবাদিক রাকিবুল ইসলাম।

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুরে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রবিবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান।

ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম দৈনিক আমাদের সময় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্টের রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

অপরদিকে অভিযুক্ত কিশোর গ্যাং নেতা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মালডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের সন্তান আহসান হাবীব নীরব (১৯)। সে একটি বেসরকারি কলেজে অধ্যয়নের সুবাদে দীর্ঘ দুই বছর থেকে রংপুর নগরীতে অবস্থান করছে।

ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম জানান,অতি সম্প্রতি মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করি ও বর্তমানে রংপুর বিভাগের ভারতীয় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান সম্পর্কিত একটি প্রতিবেদন নিয়ে কাজ করছি। এই ২ টি প্রতিবেদনকে ঘিরে অনেকেই আমার উপর ক্ষিপ্ত ছিলো।

গত ১ এপ্রিল সন্ধ্যাবেলা অভিযুক্ত নীরবের নাম্বার থেকে প্রথমে আমার ব্যক্তিগত নাম্বারে কল দেওয়া হয়।সেসময়ে আমি মোটরসাইকেল ড্রাইভিং করায় মুঠোফোন রিসিভ করতে না পারায় আমার মা এর নাম্বারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে আমাকে মারধর করাসহ জীবননাশের হুমকি প্রদান করা হয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com