শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

লক্ষ্মীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি সম্পদ উদ্ধার

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ৩৫০ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার হয়েছে। গত দুইদিন আঙ্গারপাড়া এলাকা থেকে শুরু হওয়া অভিযানে অন্তত ৪০টি অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। এরপর কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকাতেও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গৌকুল চন্দ্র পাল, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, স্থায়ী জলাবদ্ধতা নিরসন ও সরকারি জায়গা উদ্ধার করতেই এ অভিযান চালানো হয়। এতে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে প্রায় সাড়ে তিন কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে পানি চলাচলে স্বাভাবিকতা ফিরবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সাংবাদিক অ আ আবীর আকাশকে জানান, রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। সকালে রামগঞ্জ পৌর এলাকায় ৪০টি এবং চৌধুরী বাজার এলাকায় ৫৮টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, রামগঞ্জ বাজার এলাকায়ও বেশ কিছু অবৈধ দোকানপাট রয়েছে, যা পর্যায়ক্রমে উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com