মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
*শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী*
আজ আমরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং দেশপ্রেমিক নেতা জিয়াউর রহমান-এর শাহাদাত বার্ষিকী পালন করছি। তাঁর আত্মত্যাগ, নেতৃত্ব ও দেশগঠনের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য ভূমিকা পালন করেছেন। তিনি জনগণের অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করে।
এই দিনে আমরা তাঁর কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের অঙ্গীকার করি এবং দেশের কল্যাণ, গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশকে আরও সমৃদ্ধ ও উন্নত করার তাওফিক দান করেন।
*আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।*
মো. আব্দুল হাকিম সরকার
সাধারণ সম্পাদক
২নং কুর্শা ইউনিয়ন বিএনপি
তারাগঞ্জ, রংপুর।