শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সুষ্ঠ নির্বাচন হবে কিনা? নিশ্চয়তা নেই- সাবেক এমপি হাফিজউদ্দীন

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
আমরা জাতীয় পাটি দেশের কথা বলি, উন্নয়নের কথা বলি। আমার নেতা হুসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিল গোটা দেশের মানচিত্র পরিবর্তন হয়েছিল। সর্বপ্রথম এ উপজেলাকে মডেল এবং আদর্শ উপজেলা ঘোষণা করেছিল। আপনারা জানেন দেশ বর্তমানে ক্লান্তি লগ্নে রয়েছে। এ ক্লান্তি লগ্নে যে ভোট সে ভোট সুষ্ঠ হবে কিনা? সেটার কোন নিশ্চয়তা নেই। একটা সুষ্ঠ নির্বাচন হবে কিনা, গোটা বাংলাদেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ এটা দেখতে চায়। আমরা জাতীয় পাটি দেখতে চাই আমাদেরকে সমান ভাবে নির্বাচন পরিচালনা করতে দিচ্ছে কিনা। বর্তমানে মানুষ মুখফুটে কথা বলতে পারছেনা । মানুষের ভোটের আমেজ নেই যে বলতে পারবে লাঙ্গলকে ভোট দিবো।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী হাফিজউদ্দিন আহাম্মেদ মডেল স্কুল মঠে নির্বাচনী সভায় এসব কথা বলেন।

হাফিজ আরো বলেন, জাতীয় পাটি এমন একটা দেশ চায় যে দেশে মানুষ কথা বলতে পারবে, তাদের মনে কোন ভয় থাকবেনা। চাঁদাবাজি থাকবেনা। এদেশের মানুষ বুক ফুলে কথা বলতে পারবে। আজকে দেশে অনেক শিল্প কলকারখানা বন্ধ। কৃষকের উৎপাদিত ফসলের দাম নেই। ছাত্ররা আন্দোলন করে দেশটাকে সুন্দরভাবে সাজাতে চেয়েছিল। কিন্তু তা আমরা দেখতে পাচ্ছিনা।

জাতীয় পাটির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী, যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউনিয়ন সভাপতি একে এম ফজলুল হক, যুবসংহতির সম্পাদক সাবেক কাউন্সিলর ইসাহাক আলী, শাহা আলম, খন্দকার আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য আজাহারুল ইসলাম ও ইব্রাহিম আলী।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com