শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কৃষকের ক্ষেতের ধান কেটে দিলো ছাত্রলীগ

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিংগাপোতা হাওরে শ্যামপুর এলাকার কৃষক জসিম উদ্দিন(৪৮) কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এবার ২০০ শতক ক্ষেতে বোরো ধান আবাদ করেছেন। এতে তার প্রায় ২৬ হাজার টাকা খরচ হয়। নিজের জমানো কিছু টাকা ও ধারদেনা করে ধানচাষ করেন। কিন্তু ক্ষেতের পাকা ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না তিনি। খবর পেয়ে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তার ধান কেটে দেন।

বৃহস্পতিবার ২০শে এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের নেতৃত্বে প্রায় ৪৬ জন নেতাকর্মী ধান কাটেন।

এসময় মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়েজ রহমান প্লাবন, যুগ্ম-সম্পাদক ফয়জুর রহমান, আবু সালেহ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক বাদল মিয়া, নেত্রকোনা সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ বলেন- আমরা জানতে পারি কৃষক জসিম উদ্দিন শ্রমিক সংকটের কারণে ক্ষেতের পাকা ধান কাটতে পারছেন না। আবহাওয়ার পূর্বাভাসে আগাম বন্যা, শিলাবৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা ছিল। এজন্য আমরা ছাত্রলীগের ৪৬ জন নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে ২০০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনামতো আমরা মানবিক এসব কাজ করে যাচ্ছি।’

কৃষক জসিম উদ্দিন বলেন- একজন শ্রমিককে রোজ (প্রতিদিন) এক হাজার টাকা দিতে হয়। কিন্তু শ্রমিক সংকট ও হাতে টাকা না থাকায় ধান কাটতে পারছিলাম না। বুধবার রাতে শ্যামপুর বাজারে বসে এ নিয়ে কথা বলছিলাম। এসময় একজন কলেজছাত্র ফোন করে উপজেলা ছাত্রলীগকে বিষয়টি জানায়। পরে বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ৪০ জনের মতো নেতাকর্মী এসে আমার ক্ষেতের পাকা ধান কেটে দিয়ে যায়। এখন আমি চিন্তা মুক্ত হলাম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন- জেলায় এবার ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এরমধ্যে ৭০ শতাংশ ক্ষেতের ধান কাটা হয়ে গেছে। আশা করা যাচ্ছে, আগামী তিনদিনের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে।

কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে- জেলায় ১ লাখ ৮৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এরমধ্যে হাওরে ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমি রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com