শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক্টর আহত ২

শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়াল ভেঙ্গে বসতঘরে ট্রাক্টর। এঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ২০২৫ইং সকাল ১০ টায় উপজেলার কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের চাঁদখানা ইউনিয়নের মুশা ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোটর সাইকেল চালক ও মুশা গড়ের পাড় এলাকার আশরাফ আলীর ছেলে আসাদুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই আফতাব আলীর ছেলে আলীমুল হোসেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী মুশা গড়ের পাড় গ্রামের পেয়ারুল হক ও শাহীন ইসলাম জানান, শুক্রবার সকালে কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কে একটি মাটিভরতি ট্রাক্টর বেপরোয়া গতিতে বগুড়া সেচ ক্যানেলের দিকে যাচ্ছিলো। এ সময় মুশা ফকির পাড়া এলাকায় অপরদিক থেকে আসা মোটরসাইকেলটিকে সাইট দিতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে দেলোয়ার হোসেন নামের এক লোকের বসতঘরের পাকা দেয়াল ভেঙ্গে সেখানে ঢুকে পড়ে।

মোটরসাইকেলে থাকা ২ জন আরোহী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঠেকাতে গিয়ে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতাল নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com