শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পীরগঞ্জে কন্দাল কৃষি মেলার উদ্বোধন

হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপাী কন্দাল (আলু, মিষ্টি আলু, কচু, মেটে আলু, কাসাবা ও শটি) কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ জুন) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। মেলা উদ্বোধন শেষে স্টলগুলো পরিদর্শন করেন ইউএনওসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পরে উপজেলা অডিটোরিয়ামে কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল কবির, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাজাহান আলী সর্দার, ফারজানা জিনাত প্রমুখ।

মেলায় কৃষি প্রযুক্তি, বীজ, বিভিন্ন প্রজাতির চারা, জৈব সার ব্যবস্থাপনা সহ নানান প্রযুক্তির ১৫টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com