শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

লালমনিরহাটে ৪ মাদক ব্যবসায়ী আটক

ডেস্কঃ
র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৫৮.৯ কেজি গাঁজা এবং ১টি ট্রাক জব্দসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বার রাত ১১.০০ ঘটিকায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন ৭নং পলাশী ইউপির মদনপুর সাকিনস্থ চা এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে সাদা বস্তার মধ্যে রক্ষিত ২৮.৮ কেজি গাঁজা এবং ১টি ট্রাক জব্দসহ আসামী ১। মোঃ বকুল হোসেন (৩৩), পিতা- হাজী মোঃ আবু সাঈদ মন্ডল, সাং- কাশিহাট, ইউপি-বনবাড়িয়া, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ এবং ২। সজিব আহমেদ আকন্দ (২৬), স্বামী-মৃত দুলাল আহমেদ আকন্দ, সাং- সোনারগাঁও, ইউপি- রঘুনাথপুর, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অন্য একটি অভিযানে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬/০৯/২০২৫ইং বিকাল ০৫.৩০ ঘটিকায় রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫নং ওয়ার্ডের মর্ডান মোড়স্থ মোঃ মনিরুজ্জামানের কনফেকশনারী দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১টি টিভির কার্টন এর মধ্যে রক্ষিত ২০.১ কেজি গাঁজা উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী ০১। মোছাঃ আয়েশা খাতুন (২৪), পিতা- আমিনুল ইসলাম, স্বামী- আরিফুল ইসলাম, সাং- উত্তর গোপালপুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক আরো একটি অভিযানে ইং ২৬/০৯/২০২৫ রাত ০৯.৪০ ঘটিকায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ান সদর রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড় সংলগ্ন রিয়াম শপিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ আসামী মোঃ কবির হোসেন নয়ন (৩০), পিতা-মোঃ নুরনবী হোসেন, সাং-দৈইখাওয়া, ৪নং ওয়ার্ড, ইউপি-গোতামারি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com