শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

লালমনিরহাটে এস্কাফ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যারে হাতে উদ্ধারকৃত এস্কাফ। ছবি- ৭১সংবাদ২৪.কম

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
লালমনিরহাটের কালিগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযোনে মাদকদ্রব্য এস্কাফ সহ একজন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪.৩০টায় উপজেলার চন্দ্রপুর ইউপির উত্তর বত্রিশ হাজারী গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল হামিদকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউপির উত্তর বত্রিশ হাজারী গ্রামস্থ শ্রী শ্রী মা-বৃন্দেশ্বরী শ্রী মন্দির ও মহা-শশ্মানের সামনে চাপারহাট হতে বালাপাড়াগামী ইটের রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ধৃত. আসামির ব্যবহৃত ব্যাটারি চালিত ভ্যান তল্লাশীকালে ভ্যানের কাঠের তৈরী বডির উপরে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২১১ (দুইশত এগার) বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) জব্দ করে একই সময়ে লালমনিরহাট জেলাধীন হাতিবান্ধা থানার দক্ষিণ জাওরানির (ডাঙ্গাপাড়া) আব্দুল খালেকের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ গ্রেপ্তার করে।

জানা যায়, ধৃত. আসামি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত. আসামি বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে। ধৃত. আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বেরও মামলাও রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com