শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে ৪ খুনের ঘটনায় ৬৯ আসামি গ্রেফতার ১০

নড়াইল থানা। ছবি- সংগৃহীত।

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলে চারজন খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলার পর দশজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নড়াইলে দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে বাবা-ছেলেসহ দুইপক্ষের ৪ জন নিহতের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের করে একপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া৷ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। তবে নিহত অপরপক্ষ এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজনের সঙ্গে আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল মোল্যা পক্ষীয় খলিল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।

খলিল শেখ পক্ষের অভিযোগ, বিরোধের জের ধরে গত (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে সেহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে এসে বাবা খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং প্রতিবেশী ফেরদৌস হোসেনকে কুপিয়ে হত্যা করে। পরে দায় থেকে বাঁচতে নিজেরাই নিজেদের একজনকে হত্যা করেছে।

এদিকে এ অভিযোগ অস্বীকার করে খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন পাল্টা অভিযোগ করে বলেন, ওই রাতে (২৩ ফেব্রুয়ারি) খলিল শেখের লোকজন খায়রুজ্জামান পক্ষের ওসিকুর ফকিরকে কুপিয়ে জখম করে। নড়াইল জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর নিহত ওসিকুর ফকিরদের কয়েকটি বাড়ি ঘরে আগুন দেওয়া হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, একপক্ষের করা মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com