শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পিআইও-কে মারপিটের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে অফিসিয়াল কাজ করার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকারকে মারধরের ঘটনায় শুক্রবার রাতে (১০ এপ্রিল) গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে দিনাজপুরের সুইহারি ড্রাইভার পাড়া থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা যায়, গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় নেতা মামুননুর রশিদ মামুনু, উপজেলা সভাপতি সোহরাব আলী, সম্পাদক জাফর আলীসহ কয়েকজন পিআইও এবং তার দপ্তরিকে মারপিট করে। এঘটনায় গত মঙ্গলবার সন্ধায় (৭ এপ্রিল)রাত ১টায় গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব আলী, সম্পাদক জাফর আলী, জিয়াউর রহমান, রাকিব ফেরদৌস সহ অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। ঐ রাতেই অভিযান চালিয়ে পৌরশহরের ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমান নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার বলেন, এর আগে মামুন আমার কাছে বিভিন্ন সময় ভাগবাটোয়ারা চেয়েছেন আমি না দেওয়ায় সে খারাপ লেংগুয়েজ ব্যবহার করে। পূর্ব পরিকল্পিত ভাবে সে আমার অফিসে এসে অর্তকিত হামলা চালিয়েছে। মামুন আমার শার্টের কলাট ধরেছে,জাফর ও সোহরাব আমাকে মারছে এবং অফিস তছনছ করেছে। বিষয়টি আমর উর্দ্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক মামলা করেছি।

এদিকে সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৮ এপ্রিল ত্রান ও পুনবার্সন কর্মকর্তার কেন্দ্রিয় নির্বাহি পরিষদ ও বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি সন্ত্রসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।। রাণীশংকৈল অফিসার্স ক্লাবও একই তারিখে প্রতিবাদ বিবৃত্তি জানিয়েছেন। অপরদিকে জিয়াউর রহমান জিয়া ও রাকীব ফেরদৌস আসামী হওয়ায় সাংবাদিকের একটি অংশ মামলা প্রত্যাহারের দাবীতে বিবৃত্তি দিয়েছেন।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা রহমতুল্লাহ রনি গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে অভিযান চালিয়ে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় দিনাজপুরের সুইহারি ড্রাইভার পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com