মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ডেস্ক সংবাদ.
মাননীয় প্রধানমন্ত্রীর কুমিল্লা ও চাঁদপুর আগমন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করণের অংশ হিসেবে র্যাব-১১ কর্তৃক বিশেষ টহল পরিচালনা, ফুট পেট্রোলিং ও যানবাহন মনিটরিং প্রসঙ্গে।
মাননীয় প্রধানমন্ত্রীর কুমিল্লা ও চাঁদপুর আগমন উপলক্ষ্যে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন লক্ষীপুর বাজার মাঠ, চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন ওয়ারুক বাজারস্থ খোর্দ্দ খাল, চাঁদপুর সদর থানাধীন কুমারডুগী সাকিনস্থ বিশ্ব খাল পুনঃখনন, চাঁদপুর সরকারী কলেজ মাঠ, চাঁদপুর ক্লাব ও এর আশে পাশের এলাকায় র্যাবের টহল, ফুট পেট্রোলিং এবং সাদা পোষাকে গোয়েন্দা নজরদারী কার্যক্রম জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারকরনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে র্যাবের ডগ স্কোয়াড টিম ও সুইপিং টিম দ্বারা তল্লাশি কার্যক্রম
সম্পন্ন করা হয়েছে এবং পোষাকধারী র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিধানের পাশাপাশি নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধ ও যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে র্যাব-১১ সর্বদা তৎপর রয়েছে।