মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
“তারাগঞ্জ উপজেলাবাসীকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা”
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারাগঞ্জ উপজেলার ২নং কুর্শা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ত্যাগ, আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়।
বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। আমি আশা করি, পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের সকলের মাঝে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে। কুর্শা ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনায় আমরা সবাই একসাথে কাজ করবো—এই হোক ঈদের অঙ্গীকার।
আমি কুর্শা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতিকে সকল সংকট থেকে রক্ষা করুন।
ঈদ শুভেচ্ছান্তে
সাধারণ সম্পাদক
২নং কুর্শা ইউনিয়ন বিএনপি
তারাগঞ্জ, রংপুর।