মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধুনটে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত- ১

মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবক নিহত এবং আশঙ্কাজনক আহত হয়েছেন ১ জন। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- শাকিল আহম্মেদ(৩০) এবং গুরুতর আহত আশিক ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আশিক ফুলবাড়ী উপজেলার নিয়া পাড়া ইউনিয়নের রসুল শিমুলবাড়ী গ্ৰামের হাসানুলের ছেলে বলে জানা গেছে। নিহত শাকিলের সঠিক ঠিকানা এখনও পাওয়া যায়নি। তবে উভয় কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হলেও পরে কৌশলে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ব্যক্তির লাশ আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যায় এবং গুরুতর আহত ব্যক্তির খোঁজ খবর নিতে ধুনটে স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com