মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

T3S4T ক্যানেলের কাজের গুণগত মানের তদারকি জোরদার

এরশাদ আলম- জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি.
ডালিয়া পানি উন্নয়ন বিভাগের আওতাধীন T3S4T ক্যানেলের চলমান উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত ও কঠোর তদারকি কার্যক্রম পরিচালনা করছেন উপ-সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম। তিনি ডালিয়া পানি উন্নয়ন শাখা-৭, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ডালিয়া, নীলফামারীতে দায়িত্ব পালন করছেন।

জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ময়নার বাজার এলাকায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শনকালে তিনি নির্মাণ কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, কাজের প্রতিটি ধাপ নির্ধারিত নকশা, স্পেসিফিকেশন ও কারিগরি মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিমাপ, উপকরণের গুণগত মান যাচাই এবং মাঠপর্যায়ে তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ক্যানেলের কাজ যাতে টেকসই ও দীর্ঘমেয়াদি হয় সে লক্ষ্যে নির্মাণ উপকরণের মান নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কাজের অগ্রগতি নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাশিদুল ইসলাম উল্লেখ করেন, T3 S4T ক্যানেল প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় সেচব্যবস্থা আরও কার্যকর ও গতিশীল হবে। এতে কৃষকরা সময়মতো সেচ সুবিধা পাবেন, ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং পানি ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আসবে। ফলে স্থানীয় কৃষিনির্ভর জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধিতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পানি উন্নয়ন বোর্ডের চলমান এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এলাকার কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com