মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কনস্টেবল নিয়োগে কোন তদবির চলবেনা- ঠাকুরগাঁও পুলিশ সুপার

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে কোন তদবির চলবেনা,তদবির আসলেই বাদ পড়বেন। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলে চলে যাবো তবুও ২ নম্বরী করবো না। মনে রাখবেন তদবির কারীরা আমাকে বলার সাহস পাবে না, এজন্য আপনারা কোন টাকা পয়সা দিবেন না। আর দিলেও ঐ টাকা আমার কাছে পৌছাবেনা।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে রবিবার (২৯ মার্চ) বিকালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন এসব কথা বলেন। জ্বালানি তেল সংকট বিষয়ে পুলিশ সুপার আরো বলেন,দেশে জ্বালানি তেলের কোন সংকট নেই। মানুষ এখন বাটপার হয়ে গেছে, ঢাকা শহরে এখন রাইডার নেই, তারা যাত্রী বহন করছেন না, তেল সংগ্রহে ব্যস্থ। তেল নেয় জারকিনে বিক্রি করে চড়া দামে। এজন্য তেলের সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, দেশে সবচেয়ে বেশি বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ জেলায় সর্বোচ্চ বেকারের সংখ্যা হবে ১ লক্ষ। একটু অপেক্ষা করেন আগামী দুই বছরের মধ্যে সব সমাধান হয়ে যাবে। বিসিক পুরাতন নতুন মিলে হবে দুইটা, বিমান বন্দর চালু হবে, মেডিক্যাল কলেজ স্থাপিত হবে। এজন্য জনবল লাগবে ৫ লক্ষ, তখন জেলার বেকারের সমস্যা সমাধান হয়ে বাইরের লোকও চাকুরী পাবে।

কলেজ অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মোহাম্মদ আবদুল হাই সরকার, ওসি আমানুল্লাহ আল বারী, এসআই রহমতুল্লা রনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com