মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জলঢাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ

এরশাদ আলম- জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান কবীর লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।

এ সময় মাগফেরাত কামনা চেয়ে বক্তব্য রাখেন, বালাগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই চেয়ারম্যান, উপজেলা যুবদল সদস্য সচিব শাহিনুর হক বাবু, কৃষকদল সভাপতি আমজাদ হোসেন, শ্রমিক দল সভাপতি আমিনুর রহমান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনূস আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ ইসলাম, সদস্য সচিব রিপন, যুবদল নেতা আবু তোরাব ঈমন, ওমর ফারুক ছোট বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোরামের আহবায়ক, বিভূত ভূষন, পৌর জাসাস নেতা সুলতান মাহমুদ, আবেদ আলী, জিয়াউর রহমান জিয়া, যুলাই যোদ্ধা ফারুক, বৈষম্য বিরোধী ছাত্র নেতা রাজু আহমেদ, জিয়া পরিষদের আহ্বায়ক রোকনুজ্জামান চৌধুরী, জিয়ামঞ্চের সদস্য সচিব প্রভাষক তুহিনুর রহমান নয়ন, পৌর আহবায়ক আব্দুর রহিম, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা সাদেক হোসেন খোকা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন। মোনাজাতে মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতিতে অনন্য অবদান রেখে গেছেন।

তাদের আদর্শ অনুসরণ করে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে আয়োজকরা জাতীয়তাবাদী পরিবারের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com