শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

জাতীয় দলের নারী ফুটবলারের বাড়িতে চুরি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরির ঘটনায় ২১আগস্ট বৃহস্পতিবার তদন্তে নেমেছে স্বয়ং থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক। তিনি সাগরিকার মা, বাবাসহ এলাকার বিভিন্ন মানুষের মুখে জবানবন্দি লিপিবদ্ধ করছেন এবং তার পরিবারের কেউ অনলাইন জুয়ার সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখছেন।

জানা যায়, গত (১৪ আগস্ট) রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে ঘরের ডয়ার থেকে ২ লক্ষ ২৫ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় সাগরিকার বাবা লিটন বাদী হয়ে অজ্ঞাতনামা একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগটি এজাহার হিসাবে গন্য করে তদন্তকারী কর্মকর্তা স্বয়ং ওসি নিজেই হয়েছেন।

স্বরেজমিনে গিয়ে দেখা যায়, তৎকালিন উপজেলা নির্বাহি অফিসার রকিবুল হাসান সরকারি অর্থায়নে নির্মিত করে দেন ২টি পাঁকা ঘর আর সে ঘরে থাকেন সাগরিকা। তার পাশে মাটির আরেকটি ঘর আছে তাদের। সাগরিকা বাড়িতে না থাকলে মাটির ঘরে থাকেন সাগরিকার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে পাকা ঘরে তালা দিয়ে মাটির ঘরে ছিলেন সাগরিকার বাবা-মা। ১৪ আগস্ট রাতে পাকা ঘরের ঢুকে সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা।

সাগরিকার বাবা লিটন বলেন, সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন। বেশ কয়েকদিন পরে ১৪ আগস্ট টাকা ফেরত দেয় ওই প্রতিবেশী। টাকা ফেরত দেওয়ার রাতেই ঘরে প্রবেশ করে সেই টাকা চুরি হয়েছে। এতদিন টাকা বাড়িতে ছিল না, চোরও আসেনি। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো। যা রহস্যজনক মনে হচ্ছে। থানায় অভিযোগ দিয়েছি পুলিশ তদন্ত করছে। আমার মেয়ের পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে ভাবতেও পারিনি। আমার বাড়ি থেকে শুধু টাকা নয় বরং পরিবারের উজ্জ্বল স্বপ্ন চুরি হয়েছে মনে
হচ্ছে।

সাগরিকা বলেন, ঘরে প্রবেশ করে চোরেরা ২ লাখ ২৫ হাজার টাকা চুরি করেছে। বিষয়টি আমি জেলা প্রশাসককে অবগত করেছি। তিনি থানায় অভিযোগ দিতে বলেছেন। কিন্তু উপজেলা নির্বাহি কর্মকর্তা আমার কোন খোঁজ খবর নেয়নি।

তিনি আরো বলেন, ‘আমার পরিশ্রমের টাকা নিয়েছে, আমার কপাল তো নিয়ে যায়নি। জীবনে সুস্থ থাকলে টাকা আয় করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আরশেদুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে, খুব শীঘ্রই বিষয়টি উদ্ঘাটন করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com