মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের ছিন্তাইকৃত টাকা ও তিনটি মোটরসাইকেল জব্দ যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৪

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এরই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর ছিন্তায়কৃত ১৯ লাখ টাকার মধ্যে চার লাখ ৫৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় ছিনতাইকারী দলের সদস্য যুবলীগ নেতা আমিরুল ইসলাম সুজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্যগুলো নিশ্চিত করেন, জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ওই এলাকার আমিরুল ইসলাম সুজন(২৮), চৌমুহনীর করিমপুর এলাকার জুবায়েদ হোসেন বিপ্লব(২৮), হাজীপুর এলাকার পারভেজ(৩০) এবং গণিপুর এলাকার সাহাবুদ্দিন(৩৭)।

পুলিশ জানায়- গত ২০মে জুন চৌমুহনী আটিয়া বাড়ি ব্রিজ এলাকা থেকে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের মাস্টার এজেন্ট ‘এসবি টেলিকম’ এর ব্যাংক থেকে উত্তোলনকৃত ১৯ লাখ টাকা বিভিন্ন শাখাগুলোতে নেওয়ার উদ্দেশ্যে বের হন মোজাম্মেল হোসেন জামশেদ।

ব্যাংক থেকে টাকা নিয়ে সড়কের দিকে আসার সময় জামশেদের গতিরোধ করে তাদের কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায় গ্রেপ্তারকৃতরাসহ ছিনতাইকারী দলের অন্য সদস্যরা। পরে এ ঘটনায় গত ২১ জুন এজেন্টের পরিচালক সাইফুল বাশার বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান- মামলার পরবর্তীতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেগমগঞ্জ থানার সহযোগিতায় চৌমুহনী গণিপুর, পৌর করিমপুর ও দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা সুজনসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাহাবুদ্দিনের বাড়ি থেকে ছিনতাইকৃত চার লাখ ৫৪ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড তথা ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হবে বলেও জানা পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com