মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতির বড়ভাই সড়ক দুর্ঘটনায় নিহত

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মাকদুম আলমের আপন বড় ভাই আবু বক্কর সিদ্দিক (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) বিকেল আনুমানিক ৪ ঘটিকায় উপজেলার রংপুর টু সৈয়দপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা শিকার হন। নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার কুর্শা ইউনিয়নের ফজলার রহমানের ছেলে। তিনি ঈদের জন্য মাংস কিনতে গিয়ে দুর্ঘটনা কবলিত হন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমআর নামাজের পর ঈদের জন্য মাংস কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে চিকলী বাজারে যান সিদ্দিক। পথে রংপুর-বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটিকে আটক করে ভাঙচুর চালায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ও চালক থানা হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com