শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

তারাগঞ্জে ঘাস চাষীদের সাইলেজ প্রযুক্তি হস্তান্তর

খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও সাইলেজ প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উপজেলার ৪ জন ঘাস চাষীর মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ,প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে গতকাল সোমবার দুপুরে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, দুর্যোগকালীন সময়ে গো-খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতকল্পে সাইলেস প্রযুক্তি গ্রহণে খামারিদের উদ্বুদ্ধ করণকল্পে প্রথম পর্যায়ে চারজন ঘাস চাষীর মাঝে প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেককে বড় ড্রাম ২টি, বালতি ১টি, মগ ১টি, ঝর্ণা ১টি, ঘাস ৫০০কেজি, খড় ১৫ কেজি, চিটাগুড় ১৫ কেজি দেওয়া হয়েছে। তারা কিভাবে সাইলেজ তৈরি করবেন সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঘাস চাষীরা হলেন কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বামনী বালা, পলাশবাড়ী গ্রামের রনিতা রানী, ইকরচালী ইউনিয়নের পশ্চিম সরকার পাড়া গ্রামের রুপালী বেগম, জগদীশপুর গ্রামের খাদিজা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফজলুল করিম, লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাঃ আখতারুল ইসলাম, সিইএ আখতারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com