মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য

জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চা। ছবি- সংগৃহীত।

ডেস্ক সংবাদ.
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জমজ মাথা বিশিষ্ট একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। উপজেলার ১নং আলমপুর ইউনিয়নে সম্প্রতি এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের মহিষখোলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরল এই ছাগলটিকে এক নজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করছেন।

জানা গেছে, ভীমপুর গ্রামের বাসিন্দা জয়নালের ছেলে মুক্তারুল ইসলামের পোষা ছাগলটি সম্প্রতি বাচ্চা প্রসব করে। জন্ম নেওয়া ছাগলটির শরীরে স্বাভাবিক গঠন থাকলেও জমজ মাথায় দু‘টি মুখ ও চারটি চোখ রয়েছে। এমন অস্বাভাবিক আকৃতির ছাগলের বাচ্চার জন্ম হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ছগলের এমন বাচ্চা জন্মের খবর ছড়িয়ে পড়তেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন বিরল এই ছাগলের বাচ্চাটি দেখতে।

আলমপুর ইউনিয়নের সাবেক মহিলা সদস্যের স্বামী মো. লাভলু হোসেন বলেন, এ ধরনের ঘটনা সত্যিই খুব বিরল। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছাগলটি দেখতে আসছে। তাই আমিও দেখতে এসেছি।

ছাগলটির মালিক মুক্তারুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে আমি ছাগল পালন করে আসছি। কিন্তু এর আগে কখনো এমন ভিন্ন আকৃতির ছাগলের বাচ্চার জন্ম দেখিনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com