শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব মোহাম্মাদ আলী সরকারের নির্বাচনী পথসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি যেন জনতার ঢল। রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব তারাগঞ্জ উপজেলার “তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পুরাতন মাঠে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভাটি জনসভার ময়দানে পরিণত হয়। নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মাদ আলী সরকার।
তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি ছিলেন, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আজিজুল হক, জেলা বিএনপির সদস্য মো. মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মাদ আলী বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশ স্বাধীনের জন্য যুদ্ধ নিয়ে ব্যস্ত। তখন জামায়াতে ইসলামী দেশ বিরোধী শক্তির পক্ষে কাজ করেছেন। আজ তারা দেশ পরিচালনার জন্য রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে।
তিনি আরো বলেন, আপনারা হতাশ হবেন না, আমাদের বিজয় নিশ্চিত, আপানার ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না। প্রতিটি ভোট কেন্দ্র পাহাড়া দেবেন। পরে তিনি প্রয়াত শহীদ জিয়া ও সহধর্মিনী খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে, পরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তারেক রহমানের পাশে থাকার আহ্বান করেন।
মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় উপজেলা ছাত্র দলের আহবায়ক মহিউদ্দিন কাজল, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শুভ, সাবেক ছাত্র নেতা মাসুদ রানা, আমীর আলী, উপজেলা সহ পাঁচ ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত থেকে ধানের শীষের নির্বাচনী সভাকে সাফল্যমণ্ডিত করেন।