মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দম্পতির ছবি তুলে হয়রানি ও হুমকি, তিন বখাটে আটক

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বালুর মাঠে ঘুরতে আসা এক দম্পতিকে ছবি তুলে ব্ল্যাকমেইল-হয়রানি ও হুমকি দিয়ে টাকা আদায়ের ঘটনায় তিন বখাটেকে আটক করেছে থানা-পুলিশ। রবিবার ১৮ই জুন সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। শনিবার বিকালে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকার মোঃ মঞ্জু মিয়ার ছেলে মোঃ রনি মিয়া(১৯), মোঃ আজিম মিয়ার ছেলে মোঃ সিমন মিয়া(২০) ও মোঃ জীবন মিয়া(২১)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে এক দম্পতি বিশ্ববিদ্যালয়ের বালুর মাঠে ঘুরতে গেলে দুই যুবক দূর থেকে তাদের ভিডিও ধারণ করে ও ছবি তুলে। পরে ওই ভিডিও দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। তবে ওই দম্পতি ভিডিওর বিষয়ে পাত্তা না দেওয়ায় তাদের নানাভাবে হয়রানি করা হয়। শেষে আটকে রেখে হুমকি দিয়ে টাকা আদায় করা হয়। এক পর্যায়ে সেখানে উপস্থিত একজন বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে দুই যুবককে আটক করে। এ দৃশ্য দেখে অপর একজন বড় ভাই পরিচয়ে পুলিশের হাত থেকে ছাড়াতে এসে ওই দম্পতিকে গালাগাল করে ও হুমকি দেয়। উশৃংখল আচরণ করে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টার করে। পরে তাকেও আটক করা হয়। পরে রাতে ভুক্তভোগী দম্পতি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।

প্রত্যক্ষদর্শী রানা আকন্দ জানায়, ওই দম্পতিকে দূর থেকে ভিডিও ধারন ও ছবি তুলে বখাটেরা হয়রানি করে। অত্যচার করে তাদের জীবন অতিষ্ঠ করে তুলে। এরা একটি প্রতারক চক্র। এরা কয়কটি গ্রুপে ভাগ হয়ে আশপাশে অবস্থান নিয়ে থাকে। একটি গ্রুপকে কেউ প্রতিহত করতে চাইলে তাদের সহায়তায় পাশে থাকা অন্যরা ছুটে আসে। প্রতিদিন অসংখ্য কাপল সেখানে গিয়ে এসব প্রতারকদের হাতে লাঞ্চিত হয়। টাকা পয়সা দিয়ে তাদের হাত থেকে ছাড়া পেতে হয়। বালুর মাঠে এখন অনেকে ঘুরতে যেতে ভয় পায়।

নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, খোলামেলা পরিবেশ থাকায় বিশ্ববিদ্যালয়ের বালুর মাঠে বিকেলে অনেকে ঘুরতে যায়। সেখানে কিছু একটি চক্র তাদের হয়রানি ও ব্ল্যাকমেইল করে টাকায় আদায় করে। এরা একটি চক্র। কাপলদের ভিডিও ধারণ করে হয়রানি ও লাঞ্চিত করে টাকা হাতিয়ে নেয়। বালু মাঠে পুলিশি নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, রোববার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।দম্পতির ছবি তুলে হয়রানি ও হুমকি দিয়ে টাকা আদায়, তিন বখাটে আটক।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com