শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় ধুনট সরকারি নঈম উদ্দিন পাইল মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ছামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী সহ অফিসার বৃন্দ।
উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল সহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ ২৬ মার্চে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণসহ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।