শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়া ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের সরুগ্রামে সরকারি রাস্তা বন্ধ করে দিয়ে জবরদখল করে বসতবাড়ি নির্মাণ। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সুরু গ্ৰাম মধ্যে পাড়া সড়কে এ ঘটনায় ঘটে।
সরকারি রাস্তাটির দুটি শীটে নকশা থাকায় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। নিরুপায় ঐ এলাকার স্থানীয় জনগণ। সরকারিভাবে রাস্তাটি কাজ সঠিকভাবে নির্ণয় না করে ওখানকার কতিপয় কিছু ব্যক্তি পেষি শক্তির মাধ্যমে সরকারি রাস্তা বন্ধ করে বসতবাড়ি নির্মাণ কাজ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন।
ভুক্তভোগী স্থানীয় জনগণ বলেন এখন পর্যন্ত প্রশাসন কোন ব্যবস্থা নেয় নাই। স্থানীয়ভাবে এলাকার মানুষ বেশ কয়েকবার শালিশ বৈঠক করেও এর কোন সমাধান করতে পারে নাই।
এলাকার সচেতন ব্যক্তি বলেন, আইনের আশ্রয় নিলে প্রশাসনও তার কোন ব্যবস্থা নেয় নাই বলে স্থানীয় জনগণ জানান। বর্তমানে রাস্তার দুই পাশে বন্ধ থাকায় মানুষ একবারে যাতায়াত করতে পারছে না, রাস্তাটি দিয়ে কয়েকটি গ্ৰামের কয়েক হাজার মানুষ চলাফেরা করে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের নিকট সুদৃষ্টি প্রার্থনা করেছেন অত্র এলাকার স্থানীয় জনগণ।