শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত

ছবি- প্রতিনিধি।

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বরাশুলা এলাকায় চিত্রা নদীর উপরে থাকা রেল-সেতুর লাইনে এ ঘটনা ঘটে। নড়াইল সদর উপজেলার পলি বেগম (২৫) ও কোলে থাকা শিশু সন্তান ফুরকান ভূঁইয়া (২) দুর্ঘটনা কবলিত হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত. ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পলি বেগম উপজেলার মুলদাইড় গ্রামের শ্রমিক নুর ইসলাম ভুঁইয়ার স্ত্রী ও ফুরকান ভুঁইয়া তাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শিশু সন্তান ফুরকান ভূঁইয়াকে নিয়ে চিত্রে নদীর রেল-সেতুর লাইনের উপর দাঁড়িয়ে ছিলেন পলি বেগম নামে ওই গৃহবধূ নারী। এদিন ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসি বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলি বেগম ঘটনাস্থলেই নিহত হন। এতে তার কোলে থাকা ছেলে ফুরকান ভুঁইয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় এক বাসিন্দা ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে যান। পরে আহত শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বত চিকিৎসক শিশুটিকে মৃত. ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পলি তার শিশু সন্তান ফুরকানকে নিয়ে আত্মহত্যা করেছেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, ওই নারী ও শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি রেলওয়ের জায়গায়, আমরা রেল-পুলিশকে জানিয়েছি। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com