শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় নড়াগাতী থানায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় শিশুটিরা বাবা মামলা করলে অভিযুক্ত আলী মিয়াকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। গতকাল শনিবার (১৪ মার্চ) দুপুরে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেফতার আলী মোল্যা উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকার কলাবাড়িয়া ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ঘরের পেছনে থাকা টয়লেটে গিয়ে প্রাকৃতিক কাজ শেষে বের হয়। এসময় অভিযুক্ত ধর্ষক শিশুটির মুখ বেঁধে বাড়ির অদুরে পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ সময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন আসামীকে আটক করে নড়াগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শুক্রবার রাতেই এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। শনিবার সকালে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com